swadhinshomoy
09th Sep 2025 12:14 pm | অনলাইন সংস্করণ Print
সাতক্ষীরার জেলা প্রতিনিধি আব্দুল ওয়াহাবঃ
সুন্দরবনের অভয়ারণ্য হেতালবুনিয়া এলাকা থেকে চার জেলেকে আটক করেছে বনবিভাগের স্মার্টপেট্রোল টিম। রবিবারে নিয়মিত টহল কার্যক্রমের সময় তাদের আটক করা হয়।
বনবিভাগ সূত্রে জানা গেছে, অভয়ারণ্য এলাকায় মাছ ধরা ও যেকোনো ধরনের শিকার সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও কিছু অসাধু জেলে নিয়ম অমান্য করে গোপনে প্রবেশ করে মাছ ধরছিলেন। খবর পেয়ে স্মার্টপেট্রোল টিম হেতালবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে চারজন জেলেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মাছ ধরার জাল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
স্মার্ট পেট্রোল টিমের লিডার আব্দুল কারিম জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় অভয়ারণ্য এলাকাকে সম্পূর্ণ সুরক্ষিত রাখা হচ্ছে। কিন্তু বারবার কিছু জেলে আইন ভঙ্গ করে প্রবেশ করছে। আটককৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এবিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন সোমবার সকালে আটককৃত জেলেদের বুড়িগোয়ালিনী স্টেশনে নিয়ে আশার পরে বন আদালতে মামলা দায়ের করে, সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত জেলেরা হলো শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা এলাকার মৃত ফেলা শেখের ছেলে হালিম শেখ(৬০), সবির মালীর ছেলে জুব্বার মালী(৫৮), মৃত্যু আফসার মালীর ছেলে তৈবুর রহমান (২৫) ও সেজ্জাদ শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

