• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মিয়ানমারে সিমেন্ট পাচারের চেষ্টা, দুই নৌকাসহ আটক ২৪ 

     swadhinshomoy 
    30th Sep 2025 6:57 pm  |  অনলাইন সংস্করণ Print

    শেখ আহম্মেদ চট্টগ্রামঃ

    মিয়ানমারে মাদকের বিনিময়ে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ সিমেন্ট পাচারের সময় ২৪ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

    সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১টায় চট্টগ্রামের বহিঃনোঙর সমুদ্র এলাকায় থেকে তাদের আটক করা হয়।

    এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি বোট এবং ৮৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়েছে। এসব সিমেন্টের বাজারমূল্য আনুমানিক ৪ লাখ ২৫ হাজার টাকা।

    মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড চট্টগ্রাম বেইস একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়- অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে কার্গো বোট থেকে ফিশিং বোটে সিমেন্ট হস্তান্তর করা হচ্ছে, যার গন্তব্য ছিল মিয়ানমার।

    অভিযানে পাচারকারীদের আটক করার পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত দুটি বোট এবং বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করা হয়। পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

    তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে সমুদ্রপথে চোরাচালান রোধে অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930