• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন 

     swadhinshomoy 
    14th Oct 2025 5:17 pm  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধিঃ

    হবিগঞ্জ জেলার সদর থানার খোয়াই বাধ এলাকায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন। জানাযায় গতকাল রাতে হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়সূত্রে জানাযায় , গৃহস্থালির কিছু জিনিস বিক্রি নিয়ে বড় ভাই রনি,র সাথে ছোট ভাই মনির হোসেনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বড় ভাই রনি তার হাতে থাকা চাপাতি দিয়ে মনিরকে এলোপাতারি খুপাতে থাকে এতে মনির গুরুতর আহত হয়,মনিরের চিৎকারে তার মা ও স্থানীয়রা ছুটে আসলে রনি পালিয়ে যায়।স্থানীয়রা তাকে উদ্বার করে সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনির কে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যান এবং হাসপাতালে তার উপস্থিতিতে এস আই লাশের সুরতহাল তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।ওসি জানান, রনি মাদকাসক্ত, কি নিয়ে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে বের করা হবে।মনিরের মা বলেন রনি নেশাগ্রস্ত প্রায়শই নেশার টাকার জন্য আমাদের চাপ দিত এবং ঘরের আসবাব পত্র বিক্রি করত, আজও সে এমনটাই করে এবং আমার ছোট ছেলে বাধা দিলে সে এই ঘটনা ঘটায়।এঘটনা নিয়ে এলাকায় চাঞলের সৃষ্টি হয়।ওসি জানান এ ঘটনার পরপরই অভিযান চালিয়ে রনি কে গ্রেফতার করা হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলার পক্রিয়া চলছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031