রবিউল আলম, দৌলতপুর, মানিকগঞ্জ প্রতিনিধি:
৬ নভেম্বর-২০২৫, সকাল ১১ ঘটিকায় মানিকগঞ্জে শিবালয়ের উথলি (পাটুরিয়া হাইওয়ে ৩ রাস্তার মোড়ে) এক বিশাল শান্তি, ঐক্য সমাবেশ ও মানববন্ধনে জন-সুমুদ্রে ভাসলেন ত্যাগী নির্যাতিত জেল-জুলুম সহ্যকারী জন-নন্দিত নেতা, তোজাম্মেল হক তোজা।
মানিকগঞ্জ ১ আসনে তোজাম্মেল হক তোজা’র মনোনয়োনের দাবিতে শান্তি- ঐক্য সমাবেশ ও মানববন্ধন সকাল ১১ টা হতে শুরু হয়ে দুপুর ২ টায় শেষ হয়।
মানববন্ধন এ প্রধান আকর্ষণ তোজাম্মেল হক তোজা উপস্থিত হয়ে বক্তৃতায় বলেন – তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হলে জনগণের না পাওয়া দাবিগুলো পূরণ করবেন বলে প্রতিশ্রুতি দেন তথা জনগণের সব চাওয়া আশা পূরণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ।
মানিকগঞ্জন-০১
বিএনপি’র মনোনয়ন নিয়ে- মানিকগঞ্জ- ১ আসনের বাস্তবতা তোজাম্মেল হক তোজা’র গুঞ্জন।
মানিকগঞ্জ- ১ (দৌলতপুর, ঘিওর,শিবালয়) আসনের রাজনৈতিক অঙ্গনে এখন একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে বিএনপি এবার কাকে মনোনয়ন দেবে ? আর সেই আলোচনার কেন্দ্র-বিন্দুতে আছেন-একজন পরীক্ষিত, তৃণমূলভিত্তিক ও জনপ্রিয় নেতা তোজাম্মেল হক তোজা।
তোজা’র রাজনীতি শুরু করেছিলেন ছাত্রজীবন থেকে,
আজও তিনি মাঠের মানুষ, গরিবের পাশে, কর্মীদের পাশে, আর দলের পতাকার নিচে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন।
মানিকগঞ্জ-১ আসনের রাজনীতি এখন অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনা, এমপি মনোনয়ন যারা পাওয়ার যোগ্যতা রাখে- তারাই, যেসব গুন,বৈশিষ্ট্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তাদের রাজনৈতিক ক্যারিয়ারে আছে। বিএনপি’র এই সময়ে দলের প্রয়োজন এমন একজন প্রার্থী, যিনি জনগণের সঙ্গে সরাসরি সংযুক্ত,
যার নিজস্ব ভোটভিত্তি আছে, এবং যিনি দলীয় কর্মীদের মধ্যে আস্থা তৈরি করতে পারেন।
এই তিনটি গুণই তোজাম্মেল হক তোজা’র মধ্যে রয়েছে বলে সমর্থকবৃন্দের দাবী।
স্বৈরাচারীর আমলে, যখন রাতের ভোটে নির্বাচন হতো, তখনও তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে দৌলতপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
এটাই প্রমাণ করে, তিনি শুধু জনপ্রিয় নন মানুষের কাছে গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য এবং মাঠপর্যায়ের শক্তিশালী প্রার্থী।
তৃণমূলের অনেকেই মনে করেন, যদি এই পরীক্ষিত, সৎ ও ত্যাগী নেতাকে মনোনয়ন না দেওয়া হয়,
তাহলে সেটা তৃণমূল বিএনপির মনোবলে বড় ধাক্কা দেবে।
মনোনয়নের আসন্ন সিদ্ধান্তে তাই তৃণমূল চায়, দলের স্বার্থে ও জনগণের প্রত্যাশায়, এবার সুযোগ পাক জন নন্দিত নেতা- তোজাম্মেল হক তোজা- তেমনি কিছু কথা উঠে আসে সমাবেশের সাধারণ মানুষের কাছ থেকে। শান্তি সমাবেশ শেষে জনগণের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
বিশাল শান্তি সমাবেশে আরও উপস্থিত ছিলেন- সরকারি মতিলাল ডিগ্রী কলেজের সাবেক ভিপি ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: নুরুজ্জামান (রাশেদ), সাদেকুর রহমান (তুলা) সাবেক আহবায়ক কৃষক দল মোঃ শওকত মাস্টার, দৌলতপুর উপজেলা কৃষক দল সাবেক সদস্য সচিব, মির্জা বাদল, যুগ্মসাধারণ সম্পাদক কৃষক দল, মো: রাজিব খান,সভাপতি, দৌলতপুর উপজেলা জিয়া মঞ্চ, বিএনপি নেতা – বাবুল হোসেন ও খোকন প্রমুখ।

