• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুমিল্লা দাউদকান্দিতে নিখোঁজের এক দিন পর মৎস্য ঘের থেকে মিলল যুবকের মরদেহ 

     swadhinshomoy 
    10th Nov 2025 7:46 pm  |  অনলাইন সংস্করণ Print

    আল রোকন,কুমিল্লা জিলা প্রতিনিধি:

    কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নিখোঁজের একদিন পর রিপন মিয়া নামের এক যুবকের মরদেহ নিজ গ্রামের একটি মৎস্য ঘের থেকে (৯ নভেম্বর) উদ্ধার করেছে পুলিশ। নিহত রিপন চাপাতলী গ্রামের রমিজ উদ্দিনের ছেলে।

    নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাতে রিপন পার্শ্ববর্তী চাপাতলী গ্রামের একটি মাহফিলে ওয়াজ শুনতে যায়।

    পরদিন শনিবার সকাল পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে সন্ধান করে। কোথাও তাকে না পেয়ে রিপনের বাবা রমিজ উদ্দিন রোববার বিকেলে দাউদকান্দি মডেল থানায় জিডি করতে যায়। তখন খবর আসে মৎস্য ঘেরে রিপনের মরদেহ ভেসে উঠেছে। পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    নিহতের বাবা রমিজ উদ্দিন বলেন, আমার ছেলে রিপনকে মাহফিল থেকে ডেকে নিয়ে হত্যা করে মাছের প্রজেক্টে মরদেহ ফেলে দিয়েছে। আমি আমার ছেলে হত্যার সুষ্ঠু বিচার চাই।

    দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, নিহতের পরিবার রিপনের নিখোঁজ হওয়ার ঘটনা থানায় জিডি করতে আসলে মরদেহ পাওয়ার খবর আসে। ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

    তিনি আরও বলেন, সোমবার (১০ নভেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30