swadhinshomoy
10th Nov 2025 11:25 am | অনলাইন সংস্করণ Print
মহসিনঃ শিবগঞ্জ ( বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জের শহীদ মীর মুগ্ধ স্কয়ারে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল ছাত্র–জনতার সমাবেশ।
রবিবার (০৯ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ মীর শাহে আলম।
সমাবেশের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শিবগঞ্জের রাজনীতিতে আত্মপ্রকাশ করেন শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বক্তারা বলেন, শহীদ মীর মুগ্ধের আদর্শ, ত্যাগ ও দেশপ্রেমের ধারাবাহিকতায় স্নিগ্ধের নেতৃত্বে নতুন প্রজন্ম ঐক্যবদ্ধ হবে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে উপস্থিত জনতা স্লোগানে মুখরিত হয়ে স্নিগ্ধের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

