• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁ মহাদেবপুর রামরায়পুর জয়নাল আবেদীনের নিজ বাড়িতে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন 

     swadhinshomoy 
    10th Nov 2025 11:17 am  |  অনলাইন সংস্করণ Print

    নওগাঁ প্রতিনিধিঃ

    নওগাঁর মহাদেবপুর উপজেলার ০০রামরায়পুর গ্রামের জয়নাল আবেদিন তার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করেছেন। শনিবার সকালে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি নিজ পরিবার ও জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

    জয়নাল আবেদিন জানান, গতকাল রাত আনুমানিক ১২টার দিকে তার বাড়িতে ৩০ থেকে ৩৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলাকারীরা তিনটি মোটর সাইকেল ও একটি ভটভটি যোগে ঘটনাস্থলে আসে।

    তিনি অভিযোগ করেন, এই হামলার মূল নেতৃত্বে ছিলেন আবদুল হাকিম, তার ছেলে মিলন, আবদুল খালেক, তার ছেলে জোসেফ, নুর ইসলামসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি।

    এসময় উপস্থিত ছিলেন, জয়নাল আবেদিনের বড় ভাই তিন ভাই আব্দুস সালাম, আবুল কালাম, মকলেছুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30