• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দুমকি উপজেলায়, নাতনির দুষ্টুমি থামাতে বাঁধা, পুত্রবধুর লোহার রডে শ্বশুর জখম, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি 

     swadhinshomoy 
    13th Nov 2025 1:54 pm  |  অনলাইন সংস্করণ Print

    জাকির হোসেন হাওলাদার,দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

    পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, নাতনির দুষ্টুমি থামাতে বাধা দেওয়ায় এক বৃদ্ধ শ্বশুরকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে তার পুত্রবধু। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার আংগারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঝাটরা গ্রামে।
    স্থানীয় সূত্রে জানা যায়, কাদা মাটি নিয়ে খেলার সময় নাতনিকে বাধা দেন শ্বশুর মন্নান হাওলাদার (৯০)। এতে নাতনি কেঁদে উঠলে তার মা রিমা বেগম উত্তেজিত হয়ে লোহার রড দিয়ে বৃদ্ধ শ্বশুরকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে মন্নান হাওলাদারকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতের হাঁটুর নিচে ফেটে গুরুতর জখম হয়েছে।
    আহত মন্নান হাওলাদার অভিযোগ করে বলেন, আমার ছেলে ঢাকায় থাকে, আর পুত্রবধু রিমা বাড়িতে থাকে। নাতনি কাদা মাটিতে খেলে বাধা দিলে সে আমার ওপর রেগে গিয়ে মারধর করেছে। ছেলেকে জানালে সে বিচার করবে বলে জানিয়েছে।অভিযুক্ত রিমা বেগম ঘটনার পর আত্মগোপনে রয়েছেন। তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30