কাঠালিয়া (ঝালকাঠি):
আলহাজ্ব কালু হাওলাদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় শনিবার বিকেল ৩টায়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয় ব্রাদার্স একাদশ চান্দের হাট এবং বরিশাল কিংস। উত্তেজনাপূর্ণ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ব্রাদার্স একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্স আপ হয় বরিশাল কিংস।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এডভোকেট মোঃ ফজলে রাব্বি সোহেল, সম্মানিত সভাপতি, আলহাজ্ব কালু হাওলাদার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ সেলিম খান
মোসাম্মৎ শাহনাজ পারভীন, সহকারী শিক্ষক, আলহাজ্ব কে এইচ এম মাধ্যমিক বিদ্যালয়
এইচ এম মোস্তাক আহমেদ, সহকারী শিক্ষক
মোঃ রিপন হাওলাদার, প্রতিষ্ঠাতা পুত্র, আলহাজ্ব কে এইচ এম মাধ্যমিক বিদ্যালয়
খেলার মাঠে ছিল দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো স্টেডিয়াম এলাকা।
মাঠ পরিচালনা করেন মোঃ ছগীর হোসেন, সাবেক ইউপি সদস্য ও প্রধান শিক্ষক, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়।
ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে একটি বাইসাইকেল এবং রানার্স আপ বরিশাল কিংসের হাতে একটি ডিনার সেট পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।

