• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চট্টগ্রামে ৮ দলের সংবাদ সম্মেলনে জামায়াত নেতা মাওলানা মুহাম্মদ শাহজাহান 

     swadhinshomoy 
    04th Dec 2025 10:58 am  |  অনলাইন সংস্করণ Print

    ইমরান সোহেল, চট্টগ্রাম :

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেছেন, যৌক্তিক পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৫ ডিসেম্বর (শুক্রবার) লালদীঘি ময়দানের জনসভা জনসমুদ্রে পরিনত হবে ইনশা আল্লাহ।

    বুধবার ০৩ডিসেম্বর ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ জান্নাতুল ইসলামের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫ দফা বাস্তবায়নের দাবীতে ৮ দলের উদ্যোগে চট্টগ্রাম বিভাগের ৫ ডিসেম্বর ঐতিহাসিক লালদীঘির ময়দানে সমাবেশ উপলক্ষ্যে আয়োজিত সাংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন শুধু রাজনৈতিক দাবি নয়, এটি জাতীয় আশা-আকাংখা, সংস্কার বাস্তবায়নের বাস্তব প্রতিফলন। গণভোট ছাড়া নির্বাচন হলে কোনোভাবেই জনগণের ম্যান্ডেটের প্রতিফলন হবে না। বিগত ফ্যাসিস্ট সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে, বিরোধী দলের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে, গণহত্যা করেছে এবং ব্যাপক দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এসব অপরাধের বিচার দৃশ্যমান না হলে দেশে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব।

    ৮ দলের ঘোষিত ৫ দফা দাবিসমূহ:
    জুলাই জাতীয় সনদ (সংবিধান আদেশ) ২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা।

    আগামী জাতীয় নির্বাচনে উভয়কক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু করা।

    অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেনিং ফিল্ড নিশ্চিত করা।

    বিগত সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচায় দৃশ্যমান করা।

    স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ যেষণা করা।

    ৫ ডিসেম্বর সমাবেশে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই), বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান সহ নেতৃবৃন্দ।
    উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ জান্নাতুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর আমীর মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি অধ্যাপক খুরশিদ আলম, নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগরীর আমীর মাওলানা জিয়াউল হোছাইন, জাতীয় গণতান্ত্রিক পার্টির চট্টগ্রাম নগর সভাপতি আবু জাফর মোহাম্মদ আনাস, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী ও ডেভেলপমেন্ট পার্টির চট্টগ্রাম মহানগরী সহ-সভাপতি এডভোকেট আবদুল মোতালেব প্রমুখ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031