• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাগেরহাটের শরণখোলায় সড়ক দুর্ঘটনায় নিহত-১ 

     swadhinshomoy 
    20th Dec 2025 11:55 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ কামরুল ইসলাম টিটু
    বাগেরহাট শরনখোলা প্রতিনিধি

    বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের লাকুরতলা গ্রামের চালিতাবুনিয়া এলাকার বাসিন্দা বাদল মুন্সি (৭০) নামের এক বৃদ্ধ জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। জান্নাত নামে আরো একজন পথচারী
    ঘটনাটি ঘটেছে ১৯ ডিসেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে।

    প্রত্যক্ষদর্শী ও তার পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ৩ নং রায়েন্দা ইউনিয়নের লাকুড়তলা
    গ্রামের‌ চালিতাবুনিয়া এলাকার বাসিন্দা শুক্রবার দুপুরে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন। উপজেলার রায়েন্দা ইউনিয়নের তাফালবাড়ী সিনিয়র মাদ্রাসা সংলগ্ন  পুকুরের পাশে হাঁটার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

    এসময় জান্নাত নামের আরেকজন পথচারী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ বাদল মুন্সিকে মৃত ঘোষণা করেন। আহত জান্নাত বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031