• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ধুনটে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার 

     swadhinshomoy 
    28th Dec 2025 10:27 am  |  অনলাইন সংস্করণ Print

    আশেকে এলাহী শিবলী – ধুনট (বগুড়া) প্রতিনিধি:

    বগুড়ার ধুনটে আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ককটেল নিক্ষেপ ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় গোপালনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
    শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার দেউরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত জেল হোসেনের ছেলে।
    মামলা সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর মধ্যরাতে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভূবনগাঁতি গ্রামের তিনমাথা পাকা রাস্তায় মশাল মিছিল বের করে। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। ককটেলের বিকট শব্দে যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী বাইরে এসে প্রতিরোধের চেষ্টা করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায় এবং প্রাণনাশের চেষ্টা করে বলে অভিযোগ করা হয়।
    ঘটনার পর ১০ ডিসেম্বর রাতে গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন।
    মামলায় আনোয়ার হোসেনের নাম এজাহারে না থাকলেও তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।
    ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই মোস্তাফিজ আলম বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031