• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পুঠিয়ায় ট্রাক দুর্ঘটনায় কলা ব্যবসায়ীসহ ৪ জন নিহত, আহত ১ 

     swadhinshomoy 
    01st Jan 2026 6:01 pm  |  অনলাইন সংস্করণ Print

    আবু কাওসার মাখন
    রাজশাহী ব্যুরো:

    রাজশাহীর পুঠিয়ায় রাজশাহী–নাটোর মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। নিহতরা সবাই কলাহাটে আসা কলা ব্যবসায়ী বলে জানা গেছে।
    বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে পুঠিয়া থানাধীন ঝলমলিয়া কলাহাট এলাকায় রাজশাহী–নাটোর মহাসড়কের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা মেট্রো–ট ১৩-৮৪৭১ নম্বরের একটি ট্রাক রাজশাহী থেকে নাটোর অভিমুখে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এ সময় কলাহাটে অবস্থানরত কয়েকজন কলা ব্যবসায়ী ট্রাকটির নিচে চাপা পড়েন।
    দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয় এবং ১ জন গুরুতর আহত হন। খবর পেয়ে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। নিহতদের মৃতদেহ পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    নিহতরা হলেন—
    সিয়াম (১৫), পিতাঃ মোঃ শাহীন, সাং কাফুরিয়া, সদর থানা, নাটোর;
    ইসলাম উদ্দিন (৬০), পিতাঃ মৃত মাহাতাব, সাং আস্করপুর, চারঘাট থানা, রাজশাহী;
    সেন্টু (৪০), পিতাঃ সৈয়ম উদ্দিন, সাং সালাইনগর, বাগাতিপাড়া থানা, নাটোর;
    এবং মুনকের (৩৫), পিতাঃ আক্কেল প্রামানিক, সাং পাইকপাড়া, সদর থানা, নাটোর।
    আহত রায়হান (৪০), পিতাঃ আঃ জলিল, সাং খুটিপাড়া, পুঠিয়া থানা, রাজশাহী বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
    দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। পবা হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031