• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ডিমলায় প্রকল্প অফিসে অর্থ আত্মসাৎ: মামলার মূল অভিযুক্ত গ্রেফতার 

     swadhinshomoy 
    01st Jan 2026 11:54 am  |  অনলাইন সংস্করণ Print
    আঃমাবুদ
    স্টাফ রিপোর্টার
    ‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানি, প্রতারণাসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
    বাদীর দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, আসামি মোঃ মশিউর রহমান (৪০) ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলো। সেই সুবাদে বিভিন্ন প্রকল্পবাবদ চেয়ারম্যানগণ কর্তৃক দাখিলকৃত বিল ডিমলা উপজেলা হিসাব রক্ষণ অফিস হতে পাশ হলে ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারীর অর্থাৎ ধৃত আসামির নিকট জমা হতো। যার ফলে ধৃত আসামি ডিমলা উপজেলা হিসাব রক্ষণ অফিস হতে পাশকৃত বিল গ্রহন করে অফিসে জমা না দিয়ে পূর্বপরিকল্পিতভাবে প্রকল্প চেয়ারম্যানগণের স্বাক্ষর জাল করে ইং ২৪/১২/২০২৫ তারিখ এবং ২৮/১২/২০২৫ তারিখ যথাক্রমে দুপুর ১২.০৫ ঘটিকায় এবং দুপুর ০১.২০ ঘটিকায় দুই ধাপে সর্বমোট ৩০,৮৩,৫০০/- (ত্রিশ লক্ষ তিরাশি হাজার পাঁচশত) টাকা বিল সোনালী ব্যাংক পিএলসি, ডিমলা শাখা, নীলফামারীতে দাখিল করে উল্লেখিত পরিমান টাকা উত্তোলন করে উক্ত টাকা আত্মসাৎ করে। পরবর্তীতে ধৃত আসামি অফিসে না আসলে অফিস কর্তৃপক্ষ ধৃত আসামির সাথে যোগাযোগ করতে না পেরে উল্লেখিত টাকার বিষয়ে সন্ধান করে জানতে পারে যে, ধৃত আসামি সোনালী ব্যাংক পিএলসি, ডিমলা শাখা, নীলফামারী হতে উক্ত টাকা উত্তোলন করেছে। পরবর্তীতে ডিমলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে নীলফামারী জেলার ডিমলা থানায় একটি প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ করার মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৯,তাং ২৯/১২/২০২৫ খ্রিঃ, ধারা-৪০৬/৪২০/৪৬৭/৪০৮/৩৪ পেনাল কোড ।
    ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামি চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামি গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে।
     এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর যৌথ আভিযানিক দল ইং ৩১-১২-২০২৫ তারিখ দুপুর ১২.৩০ ঘটিকায় রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন সিও বাজার এলাকার জনৈক মামুনুর রশিদ এর বাসায় যৌথ অভিযান পরিচালনা করে প্রধান পলাতক আসামি মোঃ মশিউর রহমান (৪০), পিতা-মতিউর রহমান, সাং-বৈদ্যনাথপুর, থানা-বিরল, জেলা-দিনাজপর‘কে  গ্রেফতার করতে সক্ষম হয়।
    পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031