• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ 

     swadhinshomoy 
    01st Jan 2026 6:24 pm  |  অনলাইন সংস্করণ Print

    জাকি উল্লাহ, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ

    রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

    (১ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

    বই বিতরণের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক উপলক্ষে এক মিনিটি নিরবতা ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।

    এ-সময় উপস্থিত ছিলেন, ধামাইনগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ কাজী মুদ্দীন কাজী ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম, গণমাধ্যম কর্মী মোঃ জাকি উল্লাহ, মলিন চন্দ্র মাহাতোসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও অভিভাবক-স্থানীয় ব্যক্তিবর্গ।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূত্রে জানা যায়, প্রাথমিক পর্যায়ে বিদ্যালয়ে বই এর কোন ঘাটতি নাই, সকল শিক্ষার্থীর হাতে নতুন বই বিতরণ করা হবে ইনশাআল্লাহ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031