• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • অবৈধ ভাবে মাটি কাটার বন্ধে ভ্রাম্যমাণ আদালত, দুজনকে ১ লক্ষ টাকা জরিমানা 

     swadhinshomoy 
    03rd Jan 2026 2:42 pm  |  অনলাইন সংস্করণ Print

    শামছুর রহমান মনিরামপুর প্রতিনিধি:

    অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে ২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ০৪ এবং ১৫(ক) ধারায় অভিযুক্ত করে মণিরামপুর উপজেলার দূর্বাডাংগা বাহিরঘরিয়া গ্রামের তৌহিদ গাজীকে অর্থদন্ডের মাধ্যমে নগদ ৫০ হাজার নগদ টাকা জরিমানা আদায় করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মণিরামপুর সহকারি কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন।
    ‎বৃহস্পতিবার (১লা জানুঃ) সন্ধায় মণিরামপুর উপজেলার দূর্বাডাংগা ইউনিয়নে একটি কৃষি জমি হতে স্কো দিয়ে মাটি কাটার অপরাধে সরাসরি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করে অর্থদণ্ড আদায় করা হয় বলে এলাকাবাসী দাবি করেছে মণিরামপুর সহকারি কমিশনার(ভূমি) কার্যালয়ের তথ্য মিডিয়া সেল।এ সময় স্কো মিটারের ২টি ব্যাটারী সেট জব্দ করেছে বলে জানাগেছে। অন্যদিকে একই দিন উপজেলার মনিরামপুর রাজগন্জ সড়কের পাশে কাশিপুর নামক স্থানে ফসলি জমি থেকে মাটি কাটার সময় কাশিপুর গ্রামের ইব্রাহিমকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
    ‎কৃষি জমির উর্বরতা রক্ষার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায়রোধে ও চলাচলের রাস্তার ক্ষয়রোধে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নবাগত মণিরামপুর সহকারি কমিশনার ভূমি মাহির দায়ান আমিন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031