পঞ্চগড় প্রতিনিধি:মোঃআদর আলী
জুলাইয়ের বীর শহীদদের রক্তস্নাত বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে রাজপথে ফিরছেন মাঠিও মানুষের নেতা। আগামী ১৩ জানুয়ারি উত্তরবঙ্গের পঞ্চগড়ের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যারা দেশমাতৃকার জন্য জীবন দিয়েছেন, সেইসব বীরদের পরিবারের পাশে দাঁড়াতে এবং আগামীর বাংলাদেশ গড়ার রূপরেখা নিয়ে তিনি আসছেন পঙ্চগড় শহরে।দুপুর দেড়টায় তিনি বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের পাথরাজ এলাকায় বিএনপি নেতা শহীদ আরেফিনের কবর জিয়ারত করবেন।এরপর বিকেলে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে যোগ দেবেন।দীর্ঘদিন পর তারেক রহমানের আগমনকে ঘিরে পঞ্চগড় জেলায় বিএনপি নেতাকর্মীদের সাথ কথা বলে ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস দেখা গেছে। দোয়া মাহফিল সফলভাবে আয়োজনের লক্ষ নিয়ে প্রস্তুতির কাজ চলছে চিনিকল মাঠজুড়ে।
৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে মাঠ পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনে বিএন

