• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলসহ বিভিন্ন দাবীতে মানববন্ধন 

     swadhinshomoy 
    11th Jan 2026 6:29 pm  |  অনলাইন সংস্করণ Print

    নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে পরীক্ষা বাতিলসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে। ১১ জানুয়ারি রোববার দুপুরে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে চাকরি প্রত্যাশী পরীক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ মানববন্ধনে বক্তব্য রাখেন, চাকরি প্রত্যাশী পরীক্ষার্থী তুষার আহমেদ, পরীক্ষার্থী দোলেনা খানম, পরীক্ষার্থী আফরোজা খাতুন, পরীক্ষার্থী শম্পা রানী প্রমুখ।বক্তারা বলেন,গত ৯ জানুয়ারি সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠেয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ অসদুপায় অবলম্বন করা হয়েছে।একারণে মেধাবী পরীক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। নিয়োগ পরীক্ষায় সমতা এবং স্বচ্ছতা হচ্ছে সাংবিধানিক অধিকার। গত শুক্রবারের নিয়োগ পরীক্ষায় তা লঙ্ঘন হয়েছে।মানববন্ধনে অংশ নেয়া পরীক্ষার্থীদের দাবী দ্রুত এ পরীক্ষা বাতিলসহ পুণরায় পরীক্ষা নেয়া,সকল চাকরি পরীক্ষা ঢাকায় নেয়া,প্রতিটি কেন্দ্রে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার রাখা, একটি স্বতন্ত্র কমিটি গঠনের মাধ্যমে তার আওতায় সকল পরীক্ষা নেয়া, এর পাশাপাশি একই দিনে একই সময়ে একাধিক পরীক্ষা না নেয়া , যে সকল প্রতিষ্ঠানে বিগত সালে পরীক্ষার প্রশ্ন ফাঁসের রেকর্ড আছে তাদেরকে কোনো ভাবেই প্রশ্ন প্রণয়ন করার দায়িত্ব না দেয়া এবং কোনো কারণে প্রশ্ন ফাঁস হওয়ার তথ্য প্রমাণিত হলে এর সঙ্গে জড়িত সকলকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।এর আগে শহরের দয়ালের মোড় থেকে চাকরি প্রত্যাশী পরীক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিলসহ মুক্তির মোড়ে এলাকার শহীদ মিনারে সামনে উপস্থিত হয় এবং মানববন্ধনের আয়োজন করা হয়। এর আগ গত ৯ জানুয়ারি দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের যৌথ অভিযানে নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যসহ ১৮ জনকে আটক করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031