• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিশ্বনাথে ফিতা ও কেক কেটে ক্যামব্রিয়ান কিডস ইন্টারন্যাশনাল এর উদ্বোধন 

     swadhinshomoy 
    11th Jan 2026 6:41 pm  |  অনলাইন সংস্করণ Print

    বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়।
    শিশুদেরকে ইংরেজী শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথে যাত্রা শুরু করেছে ‘ক্যামব্রিয়ান কিডস ইন্টারন্যাশনাল’ নামের ইংরেজী মিডিয়ার স্কুলের। রোববার (১১ জানুয়ারী) দুপুরে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ আল-বুরাক শপিং কমপ্লেক্সে ফিতা কেটে শিশুদের ওই শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন করেন কোমল মতি শিশুরাই। বনার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হওয়া স্কুলে ইংরেজী মিডিয়ায় পাঠদানের পাশাপাশি থাকবে ধর্মীয় শিক্ষা দানের সুযোগ। যাতে করে শিশুরা নিয়মিত লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষাও অর্জন করতে পারেন।
    প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কমিটির সদস্য ও হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক শিক্ষক মাস্টার ইমাদ উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করে প্রতিষ্ঠানের শিক্ষক সাদিয়া বেগম ও স্বাগত বক্তব্য রাখেন প্রিন্সিপাল দুলাল আহমদ।
    ক্যামব্রিয়ান কিডস ইন্টারন্যাশনাল’র চেয়ারম্যান শাহীন আহমদ রাজুর সভাপতিত্বে এবং শিক্ষক রাহিম আহমদ ও সাবিনা বেগমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য তৌফিকুর রহমান হাবিব।
    সভায় বক্তারা বলেন, শিশুরা যাতে ছোট বেলা থেকে নির্ধারিত পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের পাশাপাশি ধর্মীয় শিক্ষায়ও শিক্ষিত হয়ে উঠে আমাদের সবাইকে সেদিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ নৈতিক শিক্ষার্জন ছাড়া একজন মানুষ কখন নই প্রকৃত মানুষ হতে পারে না। আর এজন্য সবচেয়ে বেশি শ্রম দিতে হবে ও ত্যাগ করতে হবে আমাদের মায়েদেরকে। মায়ের শিক্ষার কোন বিকল্পই নেই।
    এসময় অনুষ্ঠানে ক্যামব্রিয়ান কিডস ইন্টারন্যাশনাল’র ইন-চার্জ আবু তাহের নাইম, শিক্ষক মাছুমা বেগম, নিলিমা বেগম, নাজমিন বেগম, সংবাদকর্মী আফজাল হোসেন প্রমুখ’সহ শিক্ষার্থী-অভিভাবক উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031