মোঃসাজোয়ার ভূঁইয়া বাবু রিপোর্টার নাঃগঞ্জ জেলাঃ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার , রূপগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গরিব-দুঃখী ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রূপগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকায় আয়োজিত এই মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ১ নং আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং বিএনপি মনোনীত নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন—
এডভোকেট হুমায়ূন কবির, সভাপতি, রূপগঞ্জ থানা বিএনপি
বাশির উদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক, রূপগঞ্জ থানা বিএনপি
শামীম ভূঁইয়া, কোষাধ্যক্ষ, রূপগঞ্জ থানা বিএনপি
মোশারফ মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক, রূপগঞ্জ থানা বিএনপি
আমিনুল ইসলাম প্রিন্স, সভাপতি, রূপগঞ্জ থানা যুবদল,
আবু মাসুম ভূঁইয়া, সাবেক সহ সভাপতি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল
হাবিবুর রহমান বাবুল ভেন্ডার, সভাপতি, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি,
জিন্নাত আলী, সাধারণ সম্পাদক, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি,
সালাউদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি,
মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক, যুবদল রূপগঞ্জ ইউনিয়ন,
মোশারফ মিয়া, সভাপতি, ৫ নং ওয়ার্ড রূপগঞ্জ ইউনিয়ন যুবদল,
নজরুল ইসলাম, সভাপতি, ৫ নং ওয়ার্ড রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি
দানিশ মোল্লা, সাধারণ সম্পাদক, ৫ নং ওয়ার্ড রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি
হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক, জননেতা তারেক জিয়া পরিষদ, রূপগঞ্জ থানা
নাসির মিয়া, সভাপতি, ৫ নং ওয়ার্ড রূপগঞ্জ ইউনিয়ন জাসাস
ইয়নুস আলী, স্বেচ্ছাসেবক দল, রূপগঞ্জ থানা, খোকন মিশরী যুবদল ইউনিয়ন, মানিক মিয়া ৫ নং ওয়ার্ড বিএনপি রুপগঞ্জ ইউনিয়ন,
প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এলাকার অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এবং পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় তিনি বলেন,
“বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে আমরা আজ এই দোয়া মাহফিলের আয়োজন করেছি। সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।”
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনে রূপগঞ্জবাসীর পাশে থেকে সকল মানবিক ও রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

