• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সিলেট রেঞ্জ ডিআইজি,র হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স প্যারেড ও রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন 

     swadhinshomoy 
    14th Jan 2026 12:38 pm  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম, হবিগন্জ প্রতিনিধি ঃ হবিগন্জ জেলা পুলিশের বার্ষিক প্যারেড পরিদর্শন ও রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন জনাব মোঃ মুশফেকুর রহমান, ডিআইজি সিলেট রেঞ্জ।তিনি মঙলবার ( ১৩-১-২৬ইং) সকাল প্রায়( ৯-২০মিঃ) পুলিশ লাইন্স হবিগঞ্জে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুলিশ সুপার,হবিগঞ্জ ইয়াসমিন খাতুন।

    পরবর্তীতে ডিআইজি, হবিগঞ্জ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পরিদর্শন প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। প্যারেড পরিদর্শন শেষে রেঞ্জ ডিআইজি সুশৃংখলভাবে প্যারেড সম্পন্ন করায় প্যারেডে অংশগ্রহণকৃত অফিসার ও ফোর্সদের ধন্যবাদ জানান। এসময রেঞ্জ ডিআইজি সাহেব এর সঙ্গে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার, হবিগঞ্জ ইয়াসমিন খাতুন।

    প্যারেড কমান্ডার হিসেবে উক্ত বার্ষিক পরিদর্শন প্যারেড পরিচালনা করেন জনাব মোহাম্মদ সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ।

    প্যারেড পরিদর্শন শেষে রেঞ্জ ডিআইজি রিজার্ভ অফিস, মোটরযান শাখা, অস্ত্রাগার, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, বিভাগীয় ভান্ডার, ক্লোথিং স্টোর পরিদর্শন করেন।

    পরিদর্শন শেষে হবিগঞ্জ জেলার পুলিশ লাইন্স ভলিবল গ্রাউন্ডে সিলেট রেঞ্জ চ্যাম্পিয়নশিপ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    খেলায় জেলা পুলিশ, সিলেট দলের বিপক্ষে আরআরএফ, সিলেট দল অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন এর কৃতিত্ব অর্জন করেন।
    আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মুশফেকুর রহমান, ডিআইজি, সিলেট রেঞ্জ, সিলেট।

    এসময় উপস্থিত ছিলেন মোঃ হাসান নাহিদ চৌধুরী, পুলিশ সুপার, কমান্ড্যান্ট(ভারপ্রাপ্ত), আরআরএফ, সিলেট, জনাব আশরাফুজ্জামান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সিলেট, জনাব রাখী রানী দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), জনাব মোঃ শহিদুল হক মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, প্রবাস কুমার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), জনাব জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল), মোঃ রফিকুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে স্টাফ অফিসার টু ডিআইজি, সিলেট রেঞ্জসহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031