• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গণভোট ঐক্যমত কমিশনের প্রস্তাব জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন 

     swadhinshomoy 
    14th Jan 2026 1:12 pm  |  অনলাইন সংস্করণ Print

    মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি প্রতিনিধি :

    ঝালকাঠিতে গণভোট প্রচার বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে গণভোট প্রচার বিষয়ক অবহিতকরণ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। জেলা প্রশাসক গণভোট বিষয়ে বলেন গণভোট সরকারের পক্ষে বিশেষ কোন পদক্ষেপ না। এটা জনসাধারণের চাহিদা মোতাবেক গণভোটের কার্যক্রম পদক্ষেপ নেয়া হয়েছে। চাহিদার উপরে ভিত্তি করে জাতীয় ঐক্যমত কমিশন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী ১২ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিনেই এগণভোট অনুষ্ঠিত হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গণভোটে অংশ নেয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম সহ সাংবাদিক নেতৃবৃন্দ এবং স্থানীয় পত্রিকার সম্পাদকগণ। প্রচারণা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার লেলিন বালা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031