• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সোনাগাজী উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচীত হয়েছেন জান্নাতুল ফেরদৌউস মিতা এবং ছালাহ উদ্দিন 

     swadhinshomoy 
    14th Jan 2026 1:08 pm  |  অনলাইন সংস্করণ Print

    সাইফুল আলম হিরন, জেলা প্রতিনিধি, ফেনী, :
    ফেনীর সোনাগাজীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন এনায়েত উল্লাহ মহিলা কলেজের প্রভাষক জান্নাতুল ফেরদাউস মিতা এবং স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন চর সাহা ভিখারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ছালাহ উদ্দিন।

    আজ মঙ্গলবার ১৩ ডিসেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল আমিন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

    এছাড়াও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান কলেজ পর্যায় নির্বাচিত হয়েছেন সোনাগাজীর এনায়েতুল্লাহ মহিলা কলেজ এবং মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছেন সোনাগাজী তাকিয়া বাজার ওসমানিয়া আলিম মাদ্রাসা।

    শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মান্নান। শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ছাড়াইত কান্দি হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল মালেক। শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে মনোনীত হয়েছেন সোনাগাজী মোঃ সাবের মডেল পাইলট হাই স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা।

    এ বিষয়ে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রীগ্যান চাকমা বলেন, প্রতি বছরের ন্যায় এবার ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্র বিভিন্ন মানদন্ডে বিশ্লেষণ করে শ্রেষ্ঠ হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031