• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঝালকাঠিতে ধানের শীষের পক্ষে নারীদের সাথে উঠান বৈঠক 

     swadhinshomoy 
    27th Jan 2026 12:33 pm  |  অনলাইন সংস্করণ Print

    ঝালকাঠী জেলা প্রতিনিধি:

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি -২ আসনে বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর পক্ষে ২৬ জানুয়ারী বিকেলে ঝালকাঠি পৌর শহরের ৯ নং ওয়ার্ডের কলাবাগান এলাকায় উঠান বৈঠক করেন বিএনপি নেতৃবৃন্দ। ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মিজানুর রহমান মুবিন নারীদের সাথে অনুষ্ঠিত উঠান বৈঠক বলেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফায় নারীদের অধিকার সুনিশ্চিত করতে বিএনপি নারীদের জন্য পৃথক পরিকল্পনা গ্রহন করেছে। এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য ধানের শীষের পক্ষে ভোট দিতে হবে।
    উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা দলের আহবায়ক মোঃ আজাদুর রহমান আজাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ আলিম হাওলাদার, মোঃ সায়েম খান সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
    নেতৃবৃন্দ নারীদের সাথে সৌহার্দ্যপুর্ন আলোচনায় আরো বলেন বিএনপি’র প্রায়ত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নারীদের অধিকার রক্ষা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি নারীদের স্বাবলম্বী করার মাধ্যমে অর্থনৈতিক স্বচ্ছলতার মাধ্যমে নারীদের ক্ষমতায়ন করতে সবসময় সোচ্চার ছিলেন এবং নানা মুখি অবদান রেখেছেন। বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী কাজেই তাদের উন্নয়ন এবং অগ্রগতি নিশ্চিত করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফার কয়েকটি দফায় তিনি সুনির্দিষ্ট ভাবে নারীদের অধিকারের বিষয়টি রেখেছেন এবং সকলকে বিষয়ে কাজ করার জন্য দিক নির্দেশনা প্রদান করেছেন। নারীদের জন্য ফ্যামিলী কার্ড প্রদানের জন্য পৃথক কর্ম পরিকল্পনা নিয়েছেন, তাদের স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং
    সাবলম্বি করার জন্য সকল পদক্ষেপ নেয়া হবে। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের অধিকার এবং মর্যাদা বৃদ্ধি পাবে এবং দেশ গঠনে তাদের কার্যকর ভূমিকা থাকবে। এজন্য সকলকে ধানের শীষের পক্ষে ভোট দেয়ার অনুরোধ করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031