• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জমিজমা বিরোধের জেরে বগুড়ায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, নারীসহ চারজন গুরুতর আহত 

     swadhinshomoy 
    02nd Feb 2026 4:11 pm  |  অনলাইন সংস্করণ Print

    এস এম সালমান হৃদয়, বগুড়াঃ

    বগুড়ায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে গভীর রাতে একটি বসতবাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘবদ্ধভাবে চালানো এ হামলায় নারীসহ চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
    ঘটনাটি ঘটে শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের শিকারপুর মধ্যপাড়া গ্রামে।
    আহতরা হলেন—১/মোঃ সম্পদ (২৬), পিতা: সিফাত উল্লাহ;২/আনিছা বেগম (৫২), স্বামী: রুস্তম আলী;৩/
    রুস্তম আলী (৬০), পিতা: মৃত অছিম উদ্দিন;
    এবং৪/ শিরিন বেগম (২২), স্বামী: মোঃ সম্পদ।
    ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা বিরোধকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে একই এলাকার একটি পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে ঢুকে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চারজনকে গুরুতর জখম করে। এ সময় তারা ভুক্তভোগীদের বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং আসবাবপত্র ক্ষতিগ্রস্ত করে।
    মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্তরা হলেন
    ১/মোঃ রানা পাইকার (৩৫),২/মোঃ সাজু পাইকার (৪৫),৩/মোঃ সেতু পাইকার (৩৪) — (তিনজনই মোঃ রফিকুল পাইকারের পুত্র);৪/মোঃ রাজু পাইকার (৪০) পিতা মৃত বাদশা পাইকার ও ৫/ মোঃ নূরন্নবী পাইকার (৩৫), ও ৬/ মামুন পাইকার পিতা: মোঃ আজাহার পাইকার; ৭/মোঃ সিয়াম পাইকার (৪০), পিতা: মোঃ আইনুল পাইকার ৮/মোঃ সাদিক পাইকার (৩০), পিতা: মোঃ নুর ইসলাম; এছাড়াও ঘটনায় আরও ২/৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
    হামলায় মোঃ সম্পদ ও আসিয়া বেগম গুরুতর আহত হন। শিরিন বেগমের পায়ে গুরুতর জখম হয় এবং রুস্তম আলীও মারাত্মকভাবে আহত হন। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
    পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের কয়েকজন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
    এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728