swadhinshomoy
02nd Feb 2026 3:23 pm | অনলাইন সংস্করণ Print
সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ) প্রতিনিধি।।চুনারুঘাটে ডিবি পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারি আটক, মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার চুনারুঘাটের আমতলী বাজারের বাছির মিয়ার ফার্মেসীর সামনে পাকা রাস্তাার উপর হতে ২২ কেজি গাঁজাসহ বাহুবল উপজেলার বৃন্দাবন চা বাগানের রাজন রবি দাস(২৪) ও অক্ষয় কর্মকার (২৬)কে আটক করা হয়েছে। এসময় একটি মাইক্রোবাস জব্দ করা হয়।এ ঘটনায় চুনারুঘাট থানায় মামলা রুজু করা হয়েছে।চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

