রামগঞ্জ প্রতিনিধি :
পবিত্র মাহে রমাদান উপলক্ষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার রামগঞ্জ জিয়া অডেটোরিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবুল বাশারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ইউসুফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমরান হোসেন,সাইফুল ইসলাম, রামগঞ্জ থানা ওসি তদন্ত আবদুল জলিল,রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক রাজু হোসেন, মকবুল হোসেন, কামাল হোসেন মাষ্টার, এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আবদুর রহিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিএস মনোয়ার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু ও আবুল বাশার সতু। পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন মোল্লা, পৌর বিএনপির সভাপতি শেখ মো: কামরুজ্জান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন পলাশ,
উপজেলা যুবদলের আহবায়ক কবির হোসেন কানন,সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুর রহমান রিপন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব হাসান,রামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শাহ আলম, অর্থ সম্পাদক পারভেজ হোসেন,দপ্তর ও প্রচার সম্পাদক কনক মজুমদার, নির্বাহী সদস্য আবদুর রহমান, মাসুদ রানা মনি সহ প্রমুখ।

