• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দীঘিনালায় মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ 

     swadhinshomoy 
    02nd Mar 2026 2:03 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ নাছির উদ্দীন
    দীঘিনালা খাগড়াছড়ি ।
    আজ আনুমানিক ১৩৫০ ঘটিকায় দীঘিনালা তাহসীনুল কুরআন একাডেমি-তে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দীঘিনালা জোনের পক্ষ থেকে আয়োজিত এ কর্মসূচি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন এসইউপি, পিএসসি মহোদয়ের নির্দেশনায় এবং জোন উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ পিএসসি স্যারের উপস্থিতিতে সম্পন্ন হয়।
    এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে চাল, ডাল, চিনি, লবণ, আটা, তেল ও চা-পাতাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের কিউএম ক্যাপ্টেন শেখ সাব্বির আহমেদ, মাদ্রাসার অধ্যক্ষ মোঃ এম এ জামানুল হাসান, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাসুদ রানা (সাবেক বোয়ালখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান), স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
    এছাড়াও বাবুছড়া আর্মি ক্যাম্পের সাব-জোন কমান্ডার ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমীর নেতৃত্বে এবং বেতছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ কামাল হোসেনের তত্ত্বাবধানে শতাধিক অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্যাকেটজাত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
    দীঘিনালা জোনের এ মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031