• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মুরাদনগরে মাদক বিক্রেতাকে পুলিশের হাতে দিলেন এলাকাবাসী 

     swadhinshomoy 
    02nd Mar 2026 2:23 pm  |  অনলাইন সংস্করণ Print

    ওসমান গনি সরকার, মুরাদনগর উপজেলা প্রতিনিধি :
    কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১০০ পিস ইয়াবাসহ মোঃ রাসেল (৩৬) নামে এক মাদক বিক্রেতাকে এলাকাবাসী পুলিশের হাতে তুলে দিয়েছে।

    শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে মুরাদনগর উপজেলা সদরের বেড়িবাঁধ থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ রাসেল মুরাদনগর সদর ইউনিয়নের দিলালপুর পশ্চিম পাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে। শনিবার দুপুরে তাকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১টার দিকে মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে বেড়িবাঁধের ওপর থেকে এলাকাবাসী মোঃ রাসেলকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে এস.আই (নিঃ) মোঃ জামিল মিঞা সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০০ পিস ইয়াবা ও নগদ ৩১৯০ টাকা জব্দ করা হয়।
    এবং আটককৃত মাদক বিক্রেতা রাসেলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। মুরাদনগর সদর ইউনিয়ন এর মধ্যপাড়া,উত্তরপাড়া,বেড়িবাঁধ সংলগ্ন বিভিন্ন জায়গায় মাদকের আস্তানা রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

    মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, এই মাদকের গডফাদার সহ যে বা যাহারা নেশার সাথে জড়িত আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
    আটকৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031