• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গঙ্গাচড়ায় টেন্ডার ইস্যুতে স্বাস্থ্য বিভাগে অস্বস্তি 

     swadhinshomoy 
    03rd Mar 2026 12:59 pm  |  অনলাইন সংস্করণ Print

    গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি#

    রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে টেন্ডার জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে ধোলাই স্টেশনারিজ ও খাদ্য সরবরাহের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম করে অসৎ উদ্দেশ্যে অন্য প্রতিষ্ঠানের পক্ষে কাজ পাইয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বঞ্চিত প্রতিষ্ঠান মেসার্স অফি ট্রেডার্স এর প্রোপাইটার মোঃ সুলতান মাহমুদ ডায়েল গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক ইউ এইচ এন্ড এফপিও গত ১০ জানুয়ারী একটি টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করেন স্বাস্থ্য কমপ্লেক্সে ধোলাই স্টেশনারিজ ও খাদ্য সরবরাহের জন্য। সেখানে কম দর দাতাকে বাদ দিয়ে বেশি দর দাতাকে কার্যাদেশ প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু মোঃ আলেমুল বাসার। যা টেন্ডারের শর্তাবলি উপেক্ষা করে হয়েছে। এটি সরকারি ক্রয় বিধির পরিপন্থী। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু মোঃ আলেমুল বাসার বলেন, এখন ই-জিপির মাধ্যমে টেন্ডার হয়। অনলাইনে সব কাগজপত্র দিতে হয়। কাগজ পত্রে সমস্যা থাকলে সেটাও একটা সমস্যা। এটা আমাদের হাতের কাজ না। যে রেট আছে এটা ই-জিপি থেকে নির্দিষ্ট করে দেয়া। এটা মেশিনে দিয়ে দিছে,সিস্টেমে দিয়ে দিছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বলেন, অভিযোগ পেয়েছি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার সাথে কথা বলবো। কথা বলে এটা সত্যতা আছে কিনা। সত্যতা যদি থাকে ব্যবস্থা নিবে কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে জেলা সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানার সাথে কথা হলে তিনি বলেন, অভিযোগ আমি এখন পর্যন্ত পাইনি। এখন যে সর্ব নিম্ন দর দাতাকে দিতে হবে এমনটা কিন্তু নয়। সর্ব নিম্ন দর দাতাকে দিতে হবে ওটা আগে ছিলো। এখন অনেক কিছু দেখে সিদ্ধান্ত নেয়া হয়। যেহেতু আপনি বললেন আমি টিএইচও মহোদয়ের সাথে কথা বলবো।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031