নীলফামারী প্রতিনিধি: মোঃ মোকলেছুর রহমান বাবু
নীলফামারী শহর জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস ও পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শহরের স্কাই ভিউ এন্ড পার্টি সেন্টারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, এনসিপির সদস্য সচিব ডা. কামরুল ইসলাম দর্পণ এবং বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম।
এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন নীলফামারী শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী ও এ আর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ।
নীলফামারী শহর জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম।

