• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা 

     swadhinshomoy 
    14th Apr 2026 4:12 pm  |  অনলাইন সংস্করণ Print

    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার সকাল ৯টায় জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় নববর্ষের শুভ সূচনা। এই উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাসস্ট্যান্ড ঘুরে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন সাংসদ আব্দুল মহিত তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আতোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, নানা শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উৎসবে যোগ করে বাড়তি প্রাণচাঞ্চল্য। পাশাপাশি, আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়েছে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা, যেখানে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের নানা উপকরণ স্থান পেয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930