• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নিয়োগ বাণিজ্যের ফাঁদে নীতিমালা উপেক্ষা করে ২ কেয়ারটেকার নিয়োগ 

     swadhinshomoy 
    19th Apr 2026 3:12 pm  |  অনলাইন সংস্করণ Print

    রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর রাণীনগর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ নীতিমালা লঙ্ঘন করে সাধারণ কেয়ারটেকার ( জিসি ) পদে ২ জনের নিয়োগকে ঘিরে গুরুতর অনিয়ম, বিতর্ক, প্রভাব বিস্তার ,তথ্য গোপনসহ নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে।

    নির্ভরযোগ্য সূত্র জানায়, সাধারণ কেয়ারটেকার (জিপি) পদে নিয়োগ নীতিমালা ও শর্ত অনুযায়ী আবেদনকারীর বাসস্থান রিসোর্স সেন্টার থেকে অবশ্যই ২ কিলোমিটারের মধ্যে হতে হবে ।

    কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির নীতিমালা ও শর্তাবলী লঙ্ঘন করে ৩ নং গোনা ইউনিয়ন পরিষদে শুন্যে পদের বিপরীতে প্রায় ২০ কিমি ( আপ ডাউন ৪০কিমি) দুরের কালিগ্রাম ইউপির রাতোয়াল গ্রামের মোঃ বাবু সরদারের ছেলে সি-গ্রেড সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক মোঃ ময়নুল ইসলাম কে সাধারণ কেয়ারটেকার ( জিসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোঃ বসির উদ্দিন কে বয়সের অজুহাতে চাকরি থেকে বাদ দিয়ে এই বিতর্কিত নিয়োগ দেওয়ার ঘটনা থেকেই তথ্য ফাঁসের সূচনা শুরু হয়।

    পরে আরেকটি তথ্য পাওয়া যায় প্রায় ২০ বছর ধরে চলছে অনিয়ম,দুর্নীতি প্রভাব বিস্তার করে অফিস ফাঁকি দিয়ে বছরের পর বেতন-ভাতা উত্তোলনের ভয়াবহ তথ্য। ২ নং কাশিমপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মোঃ সাখাওয়াত হোসেনের ছেলে মোঃ আবুবকর সিদ্দিক কে ২০০৬ সালে প্রায় ১৩ কিমি ( আপডাউন ২৬ কিমি) দুরে কালিগ্রাম ইউনিয়নে সাধারণ কেয়ারটেকার পদে নিয়োগ দেওয়া আছে। একনেক‌ সভায় প্রকল্প পাশ হওয়ার পর প্রতিবার রহস্যজনকভাবে তাকেই নিয়োগ দেওয়া হয়। তিনি দম্ভোভক্তি করে বলেন গত রমজান মাসে একদিনও রিসোর্স সেন্টারে যাইনি। অফিস যেভাবে চায় সেভাবেই কাজ করি। এভাবেই চলছে বছরের পর পর অফিস ফাঁকি দিয়ে বেতন-ভাতা উত্তোলন করার অভিযোগ থাকলেও অদৃশ্য কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়না বলে অভিযোগ আছে।

    এদিকে নীতিমালার শর্ত ভঙ্গ করে দুটি নিয়োগের ঘটনা নিয়ে বিতর্ক ও তোলপাড় শুরু হওয়ায় একটি অভ্যন্তরীণ আদেশের মাধ্যমে উভয়ের রিসোর্স সেন্টার পরিবর্তন করে নিয়োগ জায়েজ করার চেষ্টা চলছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করছে ।

     

    অভিযোগ রয়েছে, শুরু থেকেই এই নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন অসংগতি আড়াল করার চেষ্টায় আরো বেশি প্রশ্নবিদ্ধ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কেউ কেউ নিয়োগ বাণিজ্যের দিকেই ইঙ্গিত পোষণ করছে।

    গোনা ইউপির সাধারণ কেয়ারটেকার মোঃ ময়নুল ইসলাম বলেন, প্রতিযোগিতা মূলক পরীক্ষা দিয়ে বৈধভাবে নিয়োগ পেয়েছেন।

    কালিগ্রাম ইউপির সাধারণ কেয়ারটেকার মোঃ আবুবকর সিদ্দিক বলেন, নিয়মিত অফিস এবং তার নিয়োগের সময় ২ কিমি এর মধ্যে বাসস্থানের নিয়ম ছিলোনা।

    নওগাঁ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মারুফ রায়হান বলেন, ডিসি স্যারের নেতৃত্বে মনিটরিং কমিটি আছে এবং নিয়োগ কমিটি যেটা মনে করেছে সেই ভাবেই কাজ হয়েছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রতিযোগী ও সচেতন মহল অবিলম্বে বিতর্কিত নিয়োগ বাতিল করে পুনরায় স্বচ্ছ,প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় নিয়োগ এবং নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930