রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার ধামাইনগড় ইউনিয়নের ক্ষিরতলা গ্রামের তেলী পাড়ায় পারিবারিক কলহে শান্ত কুমার তেলী (১৯) আত্মহত্যা করেছে।
১৯ এপ্রিল রবিবার ভোর আনুমানিক সাড়ে চারটা বা পাঁচ টার দিকে নিজ বসত ঘর থেকে ৩০০ ফিট দূরে একটি বাগানে ইউক্লিপটাস গাছের ডালের সাথে সুতার দড়ি পেঁচিয়ে এ ঘটনা ঘটান।
নিহত শান্ত কুমার তেলী (১৯) ঐ গ্রামের স্বদেশ চন্দ্র তেলীর বড় ছেলে। পরিবার সূত্রে জানা যায়, ভোরবেলা তাকে শয়ন ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করলে বাড়ীর পাশে এক ইউক্লিপটাস গাছের ডালে রশি পেঁচিয়ে ঝুলে আছে।
পরে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে তাকে নামিয়ে বাড়িতে নিয়ে আসে। থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুজ্জামান বলেন, শান্তর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে, তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।
উক্ত ঘটনায় অত্র এলাকায় শোকের মাতম নেমে এসেছে।

