• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বীরগঞ্জে আদিবাসীদের কবরস্থানের গাছ কাটা ও কালী মন্দির ভাঙচুর, আদিবাসী যুবক তীর বৃদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন 

     swadhinshomoy 
    20th Apr 2026 2:51 pm  |  অনলাইন সংস্করণ Print

    দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের আদিবাসীদের কবরস্থানের জমির গাছ কাটা, শ্মশান কালী মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় এক আদিবাসী যুবক তীর বৃদ্ধ সহ দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এলাকায় পরিস্থিতি উতপ্ত। মামলার প্রস্তুতি চলছে।

    ১৯ এপ্রিল রবিবার বেলা ১১ টায় পাল্টাপুর ইউনিয়নের সনকা খৃষ্টান পাড়ার আদিবাসীদের কবরস্থান ও শ্মশান কালী মন্দিরের জমির গাছ কাটা কাটতে আসে ঘোড়াবান্দ গ্রামের কাদেরের ছেলে রেজাউল ও আজগর সাহাজীর ছেলে আজাদের নেতৃত্বে দেড়/দুইশো ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী। তারা আদিবাসী কবরস্থান সংলগ্ন শ্মশান কালী মন্দিরটি ও মন্দিরে থাকা শ্মশান কালীর প্রতিমাটি ভেঙ্গে দুরে ভুট্টা ক্ষেতে ফেলে রাখে।

    স্থানীয় জাকব কিস্কুর ছেলে মানু কিস্কু জানায়, সরকারী খাসখতিয়ানের ১৫০ দাগের ৯৩ শতক জমি আমাদের র্পূব পুরুষের আমল হতে আমরা ভোগ দখল করে আসছি। গত আওয়ামীলীগ সরকারের আমল থেকে ভুমি দস্যুরা জমিটি দখলের চেষ্টা করছে।

    অন্তনী মুরমু জানায়, আমরা বাড়ীতে ছিলাম না, পাশেই জমির কাজে গেছিলাম। সেই ফাঁকে রেজাউলের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী আতঙ্ক তৈরীর লক্ষ্যে মঙ্গল মুরমুর ছেলে পিউস মুরমুর (৪৫) বাড়ীতে প্রবেশ করে হামলা চালিয়ে তাকে (পিউস মুরমুর) আহত করে তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে গাছ কাটতে যায়। আমরা খবর পেয়ে গিয়ে দেখি কবরস্থানের শ্মশান কালী মন্দিরটি ও মন্দিরে থাকা শ্মশান কালীর প্রতিমাটি ভেঙ্গে দুরে ভুট্টা ক্ষেতে ফেলে রেখেছে সন্ত্রাসী বাহিনী।

    নরেন হেমরম জানায়, আদিবাসীরা গাছ কাটা ও জমি দখলের বাধা দিতে গেলে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনীরা তাদের উপর হামলা চালায়। এ সময় তাদের ছোড়া তীর গনেশ সরেনের ছেলে বিশ্বনাথ অরফে ভোন্দা (৩০) নামে এক যুবকের বুকে তীর লাগে। আহতদের মুমূর্ষ অবস্থায় বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে।

    সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, এসআই জাহাঙ্গীর বাদশা রনি, এসআই দীনেশ চন্দ্র রায় সহ পুলিশের টিম ঘটনা স্থল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ গাছ কাটার সরঞ্জাম উদ্ধার করে জব্দ করেন।

    এ সময় বীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন ঘটনাস্থল পরিদর্শন কালে জানায়, ঘটনাটি অমানবিক। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

    এ রিপোট লেখা পযন্ত মামলার প্রস্তুতি চলছে। রেজাউল গং রা পলাতক রয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930