• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সহকারী কমিশনার (ভূমি) ও বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    20th Apr 2026 1:05 pm  |  অনলাইন সংস্করণ Print

    সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
    বিরলে ভূমিহীন পরিবারের মাঝে সরকারি নীতিমালা অনুযায়ী কৃষি খাস জমি বন্দোবস্ত দেওয়া হোক এবং ভূমি অধিকার, কৃষি-ভূমি সংস্কার ও জলবায়ু সহিষ্ণু বিষয়ক সহকারী কমিশনার (ভূমি) ও বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে জনসংগঠনের উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ এর আয়োজনে ও কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর সহযোগিতায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক। প্রধান বক্তা হিসেবে সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বক্তব্য রাখেন। উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান আজাহার আলী এর সভাপতিত্বে উপজেলা সমবায় অফিসার হাফিজুর রহমান, বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, নির্বাহী সদস্য মুসলিম হক, সাধারণ সদস্য সেলিম রেজা, বেলাল হোসেন, জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান লুৎফর রহমান, বালাডাঙ্গী জনসংগঠনের নেতা মহবুর রহমান, দারইল জনসংগঠনের নেতা মকবুল হোসেন, রাজারামপুর জনসংগঠনের নেতা রাম মোহন রায়, মাধববাটি জনসংগঠনের নেতা আলিমা বেগম বক্তব্য রাখেন। সভার সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিডিএ এর আঞ্চলিক ম্যানেজার মোঃ কামরুজ্জামান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930