• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

     swadhinshomoy 
    20th Apr 2026 1:26 pm  |  অনলাইন সংস্করণ Print

    সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
    দিনাজপুর বিরল উপজেলায় অভিযান চালিয়ে ৩৯৬ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় এসকাফসহ‌ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ ।

    র‌্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ১৯ এপ্রিল দুপুর দেড়টায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার বিরল থানাধীন ৮নং ধর্মপুর ইউনিয়নের গোছাটা গ্রাম থেকে মাদকসহ তাদের আটক করা হয়।
    আটককৃতরা হলেন মোঃ আব্দুল মালেকের ছেলে মোঃ আতাউর রহমান (৫৯) ও তার স্ত্রী মোছাঃ রহিমা বেগম (৫৭)।
    মোঃ আতাবুর রহমান (৬৫) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ধৃত আসামিদ্বয়ের শয়ন কক্ষের খাটের নিচে রক্ষিত ৩৯৬ বোতল ফেনসিডিল সমজাতীয় অবৈধ মাদকদ্রব্য ৩৯৬ বোতল এসকাফ উদ্ধার করা হয়।

    পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামিদের ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাব অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930