• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত 

     Md Mokter Hossain 
    09th Jul 2026 3:58 pm  |  অনলাইন সংস্করণ Print

    বাগেরহাট প্রতিনিধি

    বাগেরহাট জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বাগেরহাট জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন।

    নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে শেখ শাহেদ আলী, সিনিয়র সহ-সভাপতি হিসেবে এমদাদ আলী পাইক এবং জুনিয়র সহ-সভাপতি হিসেবে শংকর কুমার সেন দায়িত্ব গ্রহণ করেন।

    এছাড়া পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, সৈয়দ নাসির আহমেদ মালেক, মাহাবুবুর রহমান টুটুল, আলী মোজেজ আহমেদ, শেখ রফিকুল ইসলাম, হাওলাদার মনিরুজ্জামান মনির, শেখ মঈনুল ইসলাম মোস্তফা ও শিব কুমার দাসসহ নবনির্বাচিত অন্যান্য সদস্যরা।

    শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি শেখ শাহেদ আলী বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং জেলার শিল্প ও বাণিজ্যের বিকাশে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। একই সঙ্গে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে চেম্বারকে আরও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

    অনুষ্ঠানে চেম্বারের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    বক্তারা নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করে জেলার ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031