• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ​মোংলায় ডেঙ্গুতে ২ বছরের শিশুর মৃত্যু: জনমনে আতঙ্ক 

     Md Mokter Hossain 
    20th Jul 2026 3:11 pm  |  অনলাইন সংস্করণ Print

    ​বাগেরহাট প্রতিনিধিঃ

    বাগেরহাটের মোংলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইফা আক্তার নামে দুই বছরের এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে মোংলা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকার শাকিল তালুকদারের মেয়ে।
    ​পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই প্রচণ্ড জ্বর নিয়ে শিশুটিকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার পর অবস্থার অবনতি হলে ওই দিন সন্ধ্যায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে শিশুটি মারা যায়।

    ​এই অকাল মৃত্যুতে এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি এবং জমে থাকা ময়লা-আবর্জনার কারণে এডিস মশার প্রকোপ বেড়েছে। পৌর কর্তৃপক্ষের মশক নিধন কার্যক্রম নিয়মিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
    ​মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন জানান, হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৩-৫ জন নতুন রোগী ভর্তি হচ্ছেন। মশক নিধনে কার্যকর পদক্ষেপ ও জনসচেতনতা বৃদ্ধি না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031