• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • এআই নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তির প্রয়োজন: সুইডিশ অধ্যাপক 

     Md Mokter Hossain 
    25th Jul 2026 6:20 pm  |  অনলাইন সংস্করণ Print

    আন্তর্জাতিক:
    শাংহাইয়ে সদ্যসমাপ্ত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন ২০২৬-এ বৈশ্বিক এআই সুশাসন নিয়ে আলোচনা গুরুত্ব পায়। সুইডেনের এক শীর্ষস্থানীয় প্রকৌশলী ও শিক্ষাবিদ চীনের বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা সুশাসনের এমন উদ্যোগের প্রশংসা করেন। সেইসঙ্গে এটি বাস্তবায়নে সব দেশের যৌথ পদক্ষেপের আহ্বান জানান তিনি।

    রয়্যাল সুইডিশ একাডেমি অব ইঞ্জিনিয়ারিং সায়েন্সেসের সদস্য ও স্টকহোমের কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক ভাৎসলাও গুদোস্কি ১৭ থেকে ২০ জুলাই অনুষ্ঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন ২০২৬-এর এক পার্শ্ব-আলোচনায় এ বিষয়ে বক্তব্য দেন।

    চীনা গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গুদোস্কি বলেন, যথাযথ নিয়ন্ত্রণ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার মানবসমাজের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। এ প্রসঙ্গে তিনি পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তির সঙ্গে তুলনা করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়েরও একই ধরনের একটি কাঠামো গ্রহণ করা উচিত, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহার উৎসাহিত হয় এবং এর অপব্যবহার সীমিত রাখা যায়।

    গুদোস্কি চীনের বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা সুশাসন উদ্যোগকে স্বাগত জানিয়ে এটিকে একটি সম্ভাব্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তা অপ্রসারণ চুক্তি’ হিসেবে উল্লেখ করেন। তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার শুধুমাত্র মানবকল্যাণের জন্য, কোনো ধরনের ক্ষতিকর উদ্দেশ্যে নয়।

    তিনি স্বীকার করেন, কোনো দেশই সমন্বয় ছাড়া এমন একটি বৈশ্বিক কাঠামো গ্রহণ করবে না। তবে তার মতে, এই প্রক্রিয়া শুরু করা এবং দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়া এখন সময়ের দাবি।

    তথ্য ও ছবি: সিসিটিভি

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031