• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ‎চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এনইউএসডিএফ ক্যারিয়ার সম্মেলন ২০২৬ 

     Md Mokter Hossain 
    25th Jul 2026 6:28 pm  |  অনলাইন সংস্করণ Print

    মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম।


    ‎জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এনইউএসডিএফ বাংলাদেশ’র আয়োজনে এইচবি এভিয়েশন পরিচালিত নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে, প্রথম বারের মতো আয়োজিত হয়ে গেল ইউসিএএসএম প্রেজেন্টস এনইউএসডিএফ মানবসম্পদ ও ক্যারিয়ার বিষয়ক সম্মেলন ২০২৬।‎আয়োজনে স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন পপ্যাসিফিক জিন্স’র জেনারেল ম্যানেজার & গ্রুপ হেড অফ এইচআর আনোয়ারুল ইসলাম, জিপিএইচ ইস্পাত এর হেড অফ ট্যালেন্ট & ডেভেলপমেন্ট অতনু গুপ্ত,দ্য পেনিনসুলা চিটাগং এর হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন প্রতীক ভট্টাচার্য,সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ও মানবসম্পদ বিভাগের প্রধান সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড’র রুমি সেন গুপ্ত, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র হেড অফ চট্টগ্রাম নর্থ রিজিয়নের মোহাম্মদ মাঈন উদ্দিন,এইচবি এভিয়েশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাকি এস. বারী,জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) জিএমই গ্রুপ, চট্টগ্রাম বিভাগের জাহির রায়হান এবং নেক্সটওয়েবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল কায়সার।

    অনুষ্ঠানে উপস্থিত আলোচকরা বলেন, আগামীর বাংলাদেশের কর্পোরেট সেক্টরে নিজেকে টিকিয়ে রাখতে হলে দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই।ইফেক্টিভ কমিউনিকেশন দক্ষতা , টাইম ম্যানেজমেন্ট, কর্পোরেট ইথিকস, টিম ওয়ার্ক, ইমোশনাল ইন্টেলিজেন্স, বেসিক আইটি দক্ষতা উন্নয়নের উপর অধিক জোর দেওয়া হয়।

    এই আয়োজনে স্পন্সর এবং পার্টনার হিসেবে ছিল ইউমে জাপান আইটি,সেম স্টাডি এইড,নেক্সটওয়েভ,টেকনিশিয়ান,পূর্ণতা,ইন্টেলজা স্টুডিও।

    সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট ইসমাইল হোসেন বলেন, শিক্ষার্থীদের এমন উপস্থিতি আমাদের কাজ করার শক্তি ও সাহস বহুগুণে বাড়িয়ে দেয়। আমরা চাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুগের সাথে তাল মিলিয়ে নিজের দক্ষতার উন্নয়ন করুক এবং কর্পোরেট সেক্টরে এগিয়ে যাক।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031