রূপগঞ্জ প্রতিনিধি: মোঃ সাজোয়ার ভূঁইয়া বাবু
জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বিকাল ৪ ঘটিকায় রূপগঞ্জ থেকে এক বিজয় র্যালির আয়োজন করা হয়। র্যালিটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জননেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ ১ এর মঞ্চ ও পরে উনার রেলিতে যোগদান করেন এবং এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রনেতা আবু মাসুম, রূপগঞ্জ থানা বিএনপির কোষাধ্যক্ষ মোঃ শামীম ভূঁইয়া, মোঃ মিজানুর রহমান সাধারণ সম্পাদক, রূপগঞ্জ ইউনিয়ন যুবদল , মোঃ মোশারফ মিয়া সভাপতি ৫ নং ওয়ার্ড যুবদল রূপগঞ্জ ইউনিয়ন ও আবু কালাম সাধারণ সম্পাদক ৬ নং ওয়ার্ড রূপগঞ্জ ইউনিয়ন যুবদল
এছাড়াও রূপগঞ্জ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র্যালিতে অংশগ্রহণ করেন। বক্তারা জুলাই অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
র্যালি শেষে নেতৃবৃন্দ জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

