• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজশাহীতে আরএমপির ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন 

     Md Mokter Hossain 
    22nd Aug 2026 5:11 pm  |  অনলাইন সংস্করণ Print

    আবু কাওসার মাখন – রাজশাহী ব্যুরো

    রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কার্যক্রম শুরুর ঐতিহাসিক স্মারক হিসেবে স্থাপিত নামফলক পুনঃস্থাপন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) আরএমপির ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ এ স্মারকের পুনঃস্থাপিত নামফলক উন্মোচন করেন মাননীয় ভূমি মন্ত্রী মো:মিজানুর রহমান মিনু

    আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর স্মারক হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নামফলকটি স্থাপন করেছিলেন। সময়ের ব্যবধানে নামফলকটি ক্ষতিগ্রস্ত হয়ে বিলীন হয়ে যায়। আরএমপির ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্ব বিবেচনায় সেটি পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হয়।

    নামফলক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী -৩ আসন এমপি, এড শফিকুল হক মিলন,সিটি ককর্পোরেশনের প্রশাসক মাহাফুজুর রহমান রিটন, সাবেক মেয়র,মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা পরিষদ প্রশাসক এড.এরশাদ আলী ঈসা,আরডিএ চেয়ারম্যান মো:আবুল কালাম আজাদ সুইট,মহানগর বিএনপি সভাপতি মো: মামুনুর রশীদ ও আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এ সময় উপস্থিত অতিথিরা তাদের বক্তব্য তুলে ধরনে বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠা ও কার্যক্রম শুরুর সঙ্গে জড়িত এ স্মারক শুধু একটি নামফলক নয়; এটি আরএমপির ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় পথচলার গুরুত্বপূর্ণ অংশ।
    ঐতিহাসিক এ স্মারক পুনঃস্থাপনের মধ্য দিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতীত ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি প্রতিষ্ঠানটির গৌরবময় পথচলার গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সংরক্ষিত হলো।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2026
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031