swadhinshomoy
18th Oct 2025 4:11 pm | অনলাইন সংস্করণ Print
মোঃ ইকবাল মোরশেদ,স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে গভীর রাতে ঘরের সিঁধ কেটে ঢুকে বন্ধুকে হত্যা করে থানায় আত্ম সমপর্ণ করেছে বন্ধু।
জানা যায়, মহেশপুর গ্রামের মোঃ জাকির হোসেন মিয়ার ছেলে মোঃ ওমর ফারুক মিয়াকে (২২) জবাই করে হত্যা করেছে একই গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মোঃ খায়রুল আমিন (৩৮)।
ঘটনাটি ঘটে আনুমানিক রাত ২ টার দিকে বলে জানা যায়। পরে আসামি মোঃ খাইরুল আমিন থানায় এসে আত্ম সমর্পণ করলে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেয়া তথ্য মতে, হত্যায় ব্যবহার করা ছুরি ও আলামত জব্দ করে নবীনগর থানা নিয়ে আসে পুলিশ।
নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ শাহিনুর ইসলাম জানান, হত্যার ঘটনায় প্রয়োজনীয় আইননাুগ ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

