রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) সংবাদদাতা:
সিরাজগঞ্জের রায়গঞ্জে র্যাব-১২ এর অভিযানে ৩১১ গ্রাম হেরোইনসহ ০১ জন চোরাকারবারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গত ১৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যার দিকে রায়গঞ্জ উপজেলার নলকা ওভার ব্রিজ এর উত্তর পার্শ্বে সিরাজগঞ্জ গামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
র্যাব-১২ অধিনায়কের তৎপরতায় একটি চৌকষ দল অভিযান পরিচালনা করে হেরোইন সহ ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন এবং নগদ ১১১০ টাকা জব্দ করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ লিটন (৩০), পিতা- মোঃ নজরুল ইসলাম, গ্রাম-দিয়ার মানিক চক, থানা- গোদাগাড়ী, জেলা-রাজশাহী। জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর অন্তরালে মাদকদ্রব্য হেরোইন বাসে বহন করে নিজ হেফাজতে রেখে সিরাজগঞ্জ শহর ও তার আশে-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সিরাজগঞ্জ র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার দীপঙ্কর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

