• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে নগর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনগণের অংশগ্রহণের আহ্বান 

     swadhinshomoy 
    19th Oct 2025 2:29 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ সংবাদদাতা:

    সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর উপর ব্রিজ নির্মাণ, সংযোগ সড়ক স্থাপন ও পৌর এলাকার পরিকল্পিত নগরায়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৮/১০/২৫) সকালে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক পৌর বিএনপির সভাপতি হাতেম আলী সুজন ও সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরন।

    এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন।

    সভায় প্রধান অতিথি মো. সাইফুল্লাহ পান্না বলেন, “ফুলজোড় নদীর উপর ব্রিজ নির্মাণ হলে রায়গঞ্জ পৌর এলাকার সঙ্গে উপজেলার বিভিন্ন গ্রামীণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। পাশাপাশি সংযোগ সড়ক ও পরিকল্পিত নগরায়ন বাস্তবায়িত হলে যানজট কমবে এবং নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে।”

    তিনি আরও বলেন, “রায়গঞ্জকে একটি আধুনিক ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জনগণের মতামত ও সহযোগিতার ভিত্তিতেই সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031