• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কা-রা-গা-র শুধু শাস্তির নয়, সংশোধন ও পুনর্বাসন হয়-ডিআইজি প্রিজনস আলতাব হোসেন 

     swadhinshomoy 
    19th Oct 2025 5:31 pm  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ:

    সিলেট বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) মোঃ আলতাব হোসেন বলেছেন- কারাগার শুধু শাস্তির জায়গা নয়, সংশোধন ও পুনর্বাসন হয়। বন্দীদেরকে মানবিক দৃষ্টিতে দেখে তাদের পুনরায় সমাজে ফিরিয়ে আনার লক্ষ্যেই আমরা কাজ করছি। কারা কর্মকর্তাদের দায়িত্বশীলতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমেই কারা ব্যবস্থাকে আধুনিক ও মানবিক করে গড়ে তোলা সম্ভব।
    রবিবার জেলা কারাগার প্রাঙ্গণে হবিগঞ্জ জেলা কারাগার কর্তৃক আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, পুরস্কার প্রাপ্তি শুধু প্রেরণা নয়, দায়িত্ববোধও বাড়িয়ে দেয়। যারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন, তারাই কারা প্রশাসনের মুখ উজ্জ্বল করছেন।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা কারাগারের জেলার (জেল সুপার) মুজিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল ডিআইজি প্রিজনস নাহিদা পারভীন, সুনামগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মাইনুদ্দিন ভূইয়া এবং মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার তরিকুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন কারাগারের সিনিয়র জেল সুপার প্রশাস্ত কুমার বনিক, হবিগঞ্জের জেলার মো: বিলাল উদ্দিন সহ অনেকেই ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031