• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাশবুনিয়ায় শতবর্ষের ঐতিহ্য, শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে প্রাণের মেলা 

     swadhinshomoy 
    25th Oct 2025 1:34 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ সিরাজুল ইসলাম রনি,ঝালকাঠি জেলা প্রতিনিধি:

    ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের বাশবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠজুড়ে এখন উৎসবের রঙে ভাসছে পুরো এলাকা। শতবর্ষের ঐতিহ্য বহন করে চলা শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে আয়োজিত এ মেলা হয়ে উঠেছে স্থানীয় মানুষের প্রাণের উৎসব।

    ধর্ম-বর্ণ নির্বিশেষে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই মেতে উঠেছেন এই আনন্দোৎসবে। কেবল পূজা নয়, মেলাটিই যেন পরিণত হয়েছে গ্রামীণ সংস্কৃতির এক মহা মিলনমেলায়।

    মাঠের এক প্রান্তে ঘুরছে রঙিন নাগরদোলা, অন্য প্রান্তে চলছে ভূতের বাড়ি ও বাইস্কোপের হৈচৈ। সারিবদ্ধ দোকানে বিক্রি হচ্ছে খেলনা, গৃহস্থালির জিনিসপত্র, খাট-পালঙ্ক, আলমারি, ট্রাঙ্কসহ হরেক রকম পণ্য।
    মিষ্টি, চটপটি, ফুচকা, চা-কফি আর পিঠার ঘ্রাণে মাতোয়ারা চারপাশ। হাসিখুশি মুখে ক্রেতা-বিক্রেতাদের কোলাহলেই মিশে আছে উৎসবের উচ্ছ্বাস।

    দিনের বেলায় চলে কেনাকাটা ও ঘোরাঘুরি, আর সন্ধ্যা নামতেই শুরু হয় ঐতিহ্যবাহী কবিগানের আসর। ছন্দে ছন্দে গীত হয় ভক্তি, প্রেম, সমাজ আর জীবনের গল্প। দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসে শুধু সেই কবিগান শুনতে, প্রাণ ভরে আনন্দ নিতে।

    যদিও মেলাটি আনুষ্ঠানিকভাবে পাঁচ দিনব্যাপী, বাস্তবে তা প্রাণ পায় প্রায় পুরো মাসজুড়ে। গ্রামীণ জীবনে বিনোদনের তেমন সুযোগ না থাকলেও এই মেলাই যেন সারা বছরের আনন্দের উৎস।

    মেলার শেষদিনে সবার চোখে তখন একটিই প্রশ্ন—
    “আরও এক বছর পর আবার কবে ফিরবে সেই প্রিয় বাশবুনিয়ার মেলা?”

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031