• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নলডাঙ্গায় মোটর সাইকেল দূর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত 

     swadhinshomoy 
    25th Oct 2025 6:30 pm  |  অনলাইন সংস্করণ Print

    মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ

    নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহেল রানা মোটরসাইকেল দূর্ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত সোহেল রানা বাসুদেবপুর সাজীপাড়ার মোঃ সাহেব আলীর একমাত্র ছেলে।

    শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে আত্রাই টু নাটোর রোডে মোটরসাইকেলে যাওয়ার সময় ট্রাকের সাথে সংঘর্ষে গুরুতর আহত হয় সোহেল রানা । গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মেডিকেলে সে মারা যায়।

    নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বুলবুল বলেন, নিহত সোহেল ৫নং বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। সোহেল মেধাবী ছাত্রছিলো। সে এসএসসিতে জিপিএ ফাইভ গোল্ডেন, এইচএসসিতে ফাইভ গোল্ডেন পেয়েছিলো। এই বৎসর সে নবাব সিরাজউদদৌলা সরকারি কলেজ থেকে কেমিস্ট্রি তে অনার্স কমপ্লিট করে । তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং উপজেলা বিএনপি একজন নিবেদিত কর্মী হারালো। আল্লাহ তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031