• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে ৬ মাসে প্রাণ গেল ৯ জনের আতঙ্কে এলাকাবাসী 

     swadhinshomoy 
    26th Oct 2025 7:48 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা:

    বাংলাদেশের রাজনীতিতে যে কজন তরুণ নেতা ভিপি নুরুল হক নুর ভাইয়ের আদর্শকে হৃদয়ে ধারণ করে দীর্ঘদিন ধরে রাজপথে সংগ্রাম করে আসছেন, মাওলানা মোঃ সাইদুল ইসলাম তাদের অন্যতম। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি একজন আদর্শবান, সাহসী ও সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ছাত্রনেতা হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করে ধাপে ধাপে আজ তিনি জনগণের ভালোবাসা ও আস্থায় জননেতা হিসেবে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

    বর্তমানে তিনি বাংলাদেশ গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনে একজন যোগ্য, শিক্ষিত এবং তরুণ নেতৃত্ব হিসেবে নিজেকে প্রার্থী হিসেবে প্রস্তুত করছেন। তিনি শুধু রাজনীতির ভাষায় কথা বলেন না, বরং জনগণের জীবনের সঙ্গে সম্পর্কিত বাস্তব সংকট ও সম্ভাবনার পথ খুঁজে কাজ করেন। একজন শিক্ষিত, মেধাবী ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে তিনি বিশ্বাস করেন, নেতৃত্ব হতে হবে সৎ, সাহসী ও সময়োপযোগী চিন্তাধারার।

    তার রাজনৈতিক দর্শনের অন্যতম প্রধান ভিত্তি হলো মাদকমুক্ত সমাজ গঠন। তিনি নিজের জীবনেও মাদকবিরোধী নীতিকে বাস্তবায়ন করেছেন এবং ঘোষণা দিয়েছেন—মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন। তার ইশতেহারে উঠে এসেছে আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গঠনের রূপরেখা, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম একটি সুশিক্ষিত, ডিজিটাল এবং মানবিক রাষ্ট্রের নাগরিক হয়ে গড়ে উঠবে। সিরাজগঞ্জ-৩ এর রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা—এই তিনটি অঞ্চলের জন্য রয়েছে তার সুস্পষ্ট উন্নয়ন পরিকল্পনা। একাধিকবার ভোটারদের উদ্দেশে তিনি বলেছেন, “সব মার্কার দেখা শেষ, এবার দিন ট্রাক মার্কায় ভোট—দেশ বাঁচুক, প্রজন্ম বাঁচুক।”

    তার এই সাহসী পথচলায় শুরু থেকেই সক্রিয় সহযোগিতা করে যাচ্ছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক হৃদয় মাহমুদ অন্তর। তিনি মাঠপর্যায়ে তরুণদের সঙ্গে নিয়ে কাজ করছেন এবং ভোটারদের কাছে তুলে ধরছেন—কেন এই সময়ে একজন তরুণ, শিক্ষিত, মেধাবী এবং আদর্শবান প্রার্থী প্রয়োজন। হৃদয় মাহমুদ অন্তরের ভাষায়, “ভাই সাইদুল ইসলাম শুধু একজন প্রার্থী নন, তিনি আমাদের প্রজন্মের স্বপ্ন ও সম্ভাবনার প্রতীক। জনগণ যদি একবার আস্থা রাখেন, তিনি কাজের মাধ্যমে সেটা প্রমাণ করবেন।”

    ভবিষ্যতের স্বপ্ন, উন্নয়নের বাস্তবতা, তরুণদের প্রতি দায়বদ্ধতা এবং মজবুত আদর্শিক ভিত্তিই মাওলানা সাইদুল ইসলামের রাজনীতির মূল শক্তি। তিনি বিশ্বাস করেন, “নেতা যদি হয় তরুণ, উন্নয়ন হয় দারুণ।” আর সেই বিশ্বাস থেকেই তিনি আগামী নির্বাচনে জনগণের দোয়া ও মূল্যবান ভোট প্রত্যাশা করছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031